রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ নভেম্বর ২০২৫, ১৬:৪১আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৬:৪১

রাজধানীর তেজগাঁও ও রমনা এলাকায় পৃথক দুটি ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাকিব (২০) ও শিক্ষার্থী মিলন (১৬) নামের দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর তেজগাঁও ও রমনা এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজধানীর তেজগাঁও রেললাইন এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন রাকিব নামে এক যাত্রী। তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি হিসেবে একটি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন। এদিন রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

আহত রাকিবকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বজনরা রাত ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

রাকিবের চাচা মজাহারুল আলম জানান, “রাকিব চলন্ত ট্রেনের ছাদে বসে যাচ্ছিলো। ট্রেনটি তেজগাঁও এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা করে। মাথা, হাত ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে তার কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।”

রাকিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সবুজপাড়া গ্রামের বাছেদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

একই রাতে, রাজধানীর রমনা থানার মৎস্য ভবনের সামনে আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে, তিনজন ছিনতাইকারী পথচারী মিলন মিয়া (১৬) নামের এক শিক্ষার্থীকে মারধর করে আহত করে এবং তার কাছ থেকে নগদ চার হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ ভোররাতে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে এসে আহত মিলন নিজেই পুলিশকে ঘটনাটি জানায়।

তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দিঘিপাড়া এলাকার শাহজালালের ছেলে ও প্রতিভা বিকাশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তেজগাঁও ও রমনা এলাকায় ছিনতাইকারীদের হামলায় আহত দুজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান