রাজধানীতে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২টি বিদেশি পিস্তলসহ দুজনকে ‌গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (৫ ডিসেম্বর) ডিবি-ওয়ারী বিভাগের একটি দল ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শ‌নিবার (৬ ডিসেম্বর) এ তথ্য জা‌নিয়ে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. মিলন হোসেন (৩৯) ও মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।

ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ধোলাইপাড় গোলচত্বর এলাকায় টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের ওপর কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ডিবির টিম সেখানে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কোমরের পেছনে লুকানো দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

/এসএন‌কে/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে