আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৩২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৩২

রাজধানীর পল্টনের বিজয়নগর আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

পল্টন থানার এসআই নুরুজ্জামান জানিয়েছেন, সংবাদ পেয়ে হোটেলে ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

মৃত জাপা নেতার নিকটাত্মীয় শাহীন বলেন, মৃত শহিদুল ইসলাম বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে বাগেরহাট-২ থেকে এমপি নির্বাচন করেছেন। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। গ্রামের বাড়িতেই থাকেন। পার্টির কাজে ঢাকায় আসলে ওই হোটেলে উঠেন। বুধবার পার্টির কাজে ঢাকায় এসে সকাল ৮টার দিকে তিনি হোটেলে উঠেছিলেন। 

তিনি বলেন, মৃত শহিদুল এমনিতেই হার্টের রোগী ছিলেন। গত রমজান মাসে স্ট্রোক করেছিলেন। আমরা ধারণা করছি, হয়তো তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। 

/এআইবি/এসএনকে/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি