মিরপুরে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ২০:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২০:২৩

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের অতিরিক্ত সদস্য, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের ডিসি মইনুল হক সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় উভয়পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হন। ঘটনাস্থলে এখনও উত্তপ্ত অবস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

/আইএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি