বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ঢাকার জেলা প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ জুন ২০২৬, ১৮:৩০আপডেট : ১৩ জুন ২০২৬, ১৮:৩০

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়ও। রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

শনিবার (১৩ জুন) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দ্রুত নগরায়ণ, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঢাকা নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক সবুজায়নের কোনও বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, “আমরা অনেক সময় বৃক্ষরোপণকে একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখি। কিন্তু বাস্তবে এটি কোনও সৌখিনতা নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রামের অংশ। প্রতিটি নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।”

ফরিদা খানম আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব নয়। এ কাজে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ফরিদা খানম সম্প্রতি ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

 

/এআই/এমএএল/
সম্পর্কিত
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
রাজধানীতে নির্মাণাধীন ভবনের নামাজের ঘরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪১৮, বিদেশি পিস্তলসহ যা যা উদ্ধার হলো
সর্বশেষ খবর
মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন?
মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন?
ছাত্রদলের দাওয়াত না পাওয়ার অভিযোগ, পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড  
ছাত্রদলের দাওয়াত না পাওয়ার অভিযোগ, পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড  
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা