‘মাহি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড জয় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৬, ১৯:২৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৯:২৮

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসা মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত জয়কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ তারিখ) রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার জয় দীর্ঘদিন ধরে ‘মাহি গ্রুপ’র হয়ে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে, যার মধ্যে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ উল্লেখযোগ্য। এছাড়া তার জয়ের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং তৎপরতা, মাদক বাণিজ্য ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনাও বৃদ্ধি পায়। 

জয়ের গ্রেফতারের পর এলাকায় কিছুটা স্বস্তি ফিরে আসার কথা জানিয়েছেন বাসিন্দারা। তারা গ্রেফতারকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। যদিও অনেকেই মনে করছেন, পুরো অপরাধচক্র ভেঙে না দিলে স্থায়ী সমাধান সম্ভব নয়।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “আমরা মোহাম্মদপুর এলাকাকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালাচ্ছি। জয়কে গ্রেফতার করা সেই ধারাবাহিক অভিযানেরই অংশ। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ইতোমধ্যে তার সহযোগীদের চিহ্নিত করেছি এবং খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
কেরানীগঞ্জে মিললো ইয়াবা তৈরির কারখানা, গ্রেফতার ৪
অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
বায়তুল মোকাররম এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর