ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এক বন্ধু, আরেকজন হাসপাতালে

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১০ জুলাই ২০২৬, ১৪:১১আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৪:১১

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বন্ধু সোহেল (২২)। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের ওপর তাদের মোটর সাইকেলকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহত-নিহতদের আরেক বন্ধু মো. মানিক তাদের হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, তারা ১০-১২ জন বন্ধু রাতে ঢাকা থেকে মোটরসাইকেলে মাওয়া ঘাটে যান। ভ্রমণ শেষে ভোরের দিকে বাসায় ফিরছিলেন। পথে পোস্তগোলা ব্রিজের ওপর একটি দ্রুতগামী ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হুমায়ুন ও তার পেছনে থাকা সোহেল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো  হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে। তার বাবার নাম মো. রহমান। হুমায়ুন কলাবাগানের ঢালিবীড়ি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন এবং একটি ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন।

/এআইবি/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
অল্পতেই প্রাণঘাতী সংঘর্ষ: মানুষের সহনশীলতা কমছে কেন?
গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে দোকান কর্মচারী, খোয়ালেন লাখ টাকা  
মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে দুই জন গ্রেফতার, ৬২০ কেজি তামার তারসহ যা যা জব্দ
মোহাম্মদপুরে দুই জন গ্রেফতার, ৬২০ কেজি তামার তারসহ যা যা জব্দ
বিশ্বকাপে হারের পর লন্ডনে মরক্কো সমর্থকদের তাণ্ডব, আহত পুলিশ
বিশ্বকাপে হারের পর লন্ডনে মরক্কো সমর্থকদের তাণ্ডব, আহত পুলিশ
আগৈলঝাড়া থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় আটক ১৮
আগৈলঝাড়া থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় আটক ১৮
বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থনের আসল কারণ জানালেন নেতানিয়াহু
বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থনের আসল কারণ জানালেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’