১০ মাসে ২৪১১ নারী-মেয়েশিশু সহিংসতার শিকার: মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭

এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে ২ হাজার ৪১১ জন নারী ও মেয়েশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে নারী ১ হাজার ৩১৫ জন এবং মেয়েশিশু ১ হাজার ৯৬ জন।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংগঠনটির ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। এ ছাড়া বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু এবং লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক দীপ্তি শিকদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৩৯৮ জন নারী ও মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২৮০ জন মেয়েশিশু এবং ১০৯ জন নারী। এ সময়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ১৩৭টি এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪০ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ১৭০ জন। তাঁদের মধ্যে ১৪০ জন মেয়েশিশু ও ৩০ জন নারী। এ ছাড়া যৌন সহিংসতার শিকার হয়েছেন ২০৬ জন। বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪৯০ জন নারী ও মেয়েশিশু। তাঁদের মধ্যে ৩৭৭ জন নারী এবং ১১৩ জন মেয়েশিশু।

সংবাদ সম্মেলনে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর সামাজিক সমস্যা। এর প্রভাব শুধু নারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। এ সমস্যা থেকে স্থায়ীভাবে উত্তরণে পরিবার ও সমাজের সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

মালেকা বানু বলেন, নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রচলিত আইনগুলোর যথাযথ প্রয়োগ জরুরি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন এবং বৈষম্যবিলোপ আইন প্রণয়ন ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে হবে।

/আইএএম/
সম্পর্কিত
চলতি বছর নারী ও শিশু নির্যাতন বেড়েছে প্রায় ৫৪ শতাংশ: এইচআরএসএস
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
২০২৫ সালে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে ৫ নারী খুন: জাতিসংঘ
সর্বশেষ খবর
খুলনায় একদিনে ৭৩৮ যানবাহন তল্লাশি, গ্রেফতার ৩১
খুলনায় একদিনে ৭৩৮ যানবাহন তল্লাশি, গ্রেফতার ৩১
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ‌গ্রেফতার
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ‌গ্রেফতার
সুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়া
সুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়া
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার 
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার