সিটি নির্বাচনে পাঁচ শতাধিক পর্যবেক্ষক মাঠে থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৩:৩১আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৪:০১

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরামের পক্ষ থেকে পাঁচ শতাধিক পর্যবেক্ষক মাঠে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ’ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আবেদ আলী বলেন, সাধারণ জনগণের সঠিক মতামত প্রয়োগের ক্ষেত্রে এবং ভোট কারচুপি ঠেকাতে নির্বাচন কমিশনের আসন্ন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সঠিক। কোনও ধরনের পক্ষপাতমূলক আচরণ নির্বাচন কমিশনের করা উচিত হবে না। আচরণবিধি লঙ্ঘনকারীর যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের উচিত নিরপেক্ষ থাকা।’

তিনি আরও বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সঠিক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে নির্বাচনের সময় সক্রিয়ভাবে আমাদের পাঁচ শতাধিক পর্যবেক্ষক মাঠে থাকবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে ২ ফেব্রুয়ারি প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, রোহিঙ্গারা এখন দেশের জন্য বিষফোঁড়া। আমাদের দেশে ১০-১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন জায়গায় ভোট হয়েছে। দুই সিটি নির্বাচনের সময় যদি কোনও রোহিঙ্গা ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায় সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

পর্যবেক্ষকদের উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষতা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের ভোট প্রদান থেকে শুরু করে সব বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী জিয়াউল হক‌। এছাড়া নির্বাচনের পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী