সিরাজগঞ্জ-৬ আসনে প্রার্থী ৩

দুই পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী জয়ের পথে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ২১:১৩আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৩

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া দেশের ১০টি পৌরসভায় প্রার্থী হয়েছেন ৪১ জন। তাদের মধ্যে ২৬ জন স্বতন্ত্র। বাকিরা আওয়ামী লীগসহ চারটি রাজনৈতিক দলের প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীতরাই প্রার্থী হয়েছেন। তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন।

এসব পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪৪৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১০ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে রবিবার এসব তথ্য জানা গেছে।

গত ২৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ ও ১০ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে সোমবার (১১ অক্টোবর)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার শুরু ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর।

সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থীরা হলেন—  আওয়ামী লীগের মেরিনা জাহান, জাতীয় পার্টির মো. মোক্তার হোসেন ও স্বতন্ত্র মো. হুমায়ুন কবির।

পৌরসভা নির্বাচনে যে দুজন মেয়র বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন, তারা হলেন— কসবায় মো. গোলাম হাক্কানী ও রামগড়ে মো. রফিকুল আলম (কামাল)। মনোনয়নপত্র বাছাইয়ে টিকলে তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এছাড়া নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ফেনীর ছাগলনাইয়ায় মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং বগুড়ার সোনাতলায় মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা করেছেন। দিনাজপুরের ঘোড়াঘাটে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং নীলফামারীর ডোমারে মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী হয়েছেন।

নড়াইলের লোহাগড়ায় মেয়র পদে ছয় জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং খাগড়াছড়ির রামগড়ে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান