পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা, তৃতীয় ধাপের ভোট শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ২০:২১আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০৯:৪৭







ইউপি নির্বাচন ২০১৬ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৭৩৩টি ‌ইউপি নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার কমিশন এ তফসিল ঘোষণা করে। আগামী ২৮ মে এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মে। মনোয়নপত্র যাচাই-বাছাই ৪ ও ৫ মে, আপিল গ্রহণ ৬ ও ৭ মে, আপিল শুনানি ৯ থেকে ১১ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১২ মে। এছাড়া, ১৩ মে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ ধাপের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

৬২০ ইউপির ভোট শনিবার


২৩ এপ্রিল, শনিবার তৃতীয় ধাপের নির্বাচনে ৬২০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের ৪৮ জেলায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যেই ভোটের দিনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানিয়েছেন, শনিবারের ভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচনি এলাকায় মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সঙ্গে রয়েছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা। শুক্রবার মধ্যরাত থেকেই সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীদের সবধরনের প্রচার বন্ধ থাকছে। এছাড়া, নির্বাচনি এলাকায় বুধবার মধ্যরাত থেকেই মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়তে পারেন:  নির্বাচন কমিশন গাজীপুরের এসপিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারে ইসির চিঠি

তৃতীয় ধাপের ৪৮ জেলার ৬২০টি ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রায় চার কোটি ব্যালট পেপারসহ মালামাল জেলা নির্বাচন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ধাপের ২৫টি ইউপিতে ইতোমধ্যেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া, সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন এবং সাধারণ সদস্য পদে ১৭৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
এ ধাপের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৬২০ জন, ধানের শীষ নিয়ে বিএনপির ৫৩৯ জন, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির ১৬৭ জন, মশাল প্রতীক নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ২৬ জনসহ এক হাজার ৪৮৭ জন বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন। এছাড়া, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা এক হাজার ১৮৫ জন। সংরক্ষিত সদস্য পদের প্রার্থী ছয় হাজার ২৯৮ জন। সাধারণ সদস্য প্রার্থী ২০ হাজার ৯৪৩ জন। ভোটার সংখ্যা এক কোটি নয় লাখ ৮০ হাজার ৩৫৫ জন।
নির্বাচন উপযোগী দেশের ৪ হাজার ২৭৫টি ইউপিতে ৬ ধাপে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ দিয়েছে কমিশন। এর মধ্যে গত ২২ ও ৩১ মার্চ দুই ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ মে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগেই তফসিল ঘোষণা হয়েছে। আগামী ৪ জুন সর্বশেষ ষষ্ঠধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি।
/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের