মৃদু শৈত্যপ্রবাহের শঙ্কা, রাতের তাপমাত্রা কমতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ১২:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৬:২০

আকাশ আর মেঘলা নেই। দেশের বেশিরভাগ এলাকায় রোদ হেসেছে। তবে উত্তাপ নেই খুব একটা। আজ (২৭ জানুয়ারি) রংপুর বিভাগের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭, ময়মনসিংহে ১৬, চট্টগ্রামে ১৬ দশমিক ৩, সিলেটে ১৬ দশমিক ২, রাজশাহীতে ১২ দশমিক ৮, রংপুরে ১৩ দশমিক ৪, খুলনায় ১৬ দশমিক ৩ এবং বরিশালে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া টাঙ্গাইলে ১২, নিকলিতে ৮, ঈশ্বরদী ও কুতুবদিয়ায় ৫, খুলনা, গোপালগঞ্জ ও ঢাকায় ৪, সিলেটে ৩, চুয়াডাঙ্গা, কুমারখালী ও মাইজদী কোর্টে ২, ভোলা, চাঁদপুর ও মাদারীপুরে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কুমিল্লা, কক্সবাজার, বরিশাল ও যশোরে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও দেখুন: সারাদেশে আজকের আবহাওয়া আপডেট

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের