বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তথ্য নিয়ে আইসিডিডিআর-বি’র ওয়েবসাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫

আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা আইসিডিডিআর,বি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত তথ্য এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) আইসিডিডিআর,বি -এর ‘ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ’ ইউএসএআইডির রিসার্চ ফর ডিসিশন মেকারস (আরডিএম) এর সহায়তায় জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে একটি ওয়েব-প্ল্যাটফর্ম https://cch.icddrb.org চালু করেছে।

এই ওয়েবসাইটটি জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য-উপাত্ত এবং গবেষণালব্ধ ফলাফলের জন্য একটি ওয়ান-স্টপ রিসোর্স হিসেবে কাজ করবে। অনুষ্ঠানটি মহাখালীতে আইসিডিডিআর,বি-র  সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

আইসিডিডিআর,বি-র ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিসনের জ্যেষ্ঠ পরিচালক ড. শামস আল আরিফিন আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান এবং এই উদ্যোগের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, ‘জলবায়ু পরিবর্তন এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে একটি এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব ভালোভাবে বোঝার জন্য আমাদের কাছে নির্ভুল এবং হালনাগাদ তথ্য-উপাত্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্দ্যেশ্যে এই নতুন ওয়েবসাইটটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

আইসিডিডিআর,বি এর ইমেরিটাস সায়েন্টিস্ট এবং প্রকল্প প্রধান ড. পিটার কিম স্ট্রিটফিল্ড এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আতিক আহসান, ওয়েবসাইটটির গঠন, কার্যকারিতা, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব সম্পর্কিত রিয়েল-টাইম তথ্য প্রদানের সক্ষমতা উপস্থাপন করেন। বায়ুর গুনগত মান, তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপের জন্য একটি স্বয়ংক্রিয় যন্ত্র আইসিডিডিআর,বি-র মহাখালী দফতরে বসানো হয়েছে, যেটা প্রতি ঘণ্টার রিয়েল-টাইম তথ্য-উপাত্ত প্রদান করছে।

ড. স্ট্রিটফিল্ডের উপস্থাপনা এবং ওয়েবসাইটটি উদ্বোধন করার পরে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ,বিজ্ঞানী,গবেষণাকারী এবং প্রোগ্রাম বাস্তবায়নকারীররা এই ওয়েবসাইটের গুরুত্ব এবং এটিকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিট’ এর সমন্বয়কারী ড. ইকবাল কবির আইসিডিডিআর,বি গবেষণা দলকে ওয়েবসাইটটি তৈরি জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটি নীতি-নির্ধারকদরে পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’  তিনি জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে কাজ করার জন্য অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার যৌথ সহযোগিতায় আইসিডিডিআর,বি গবেষণা দল এবং ওয়েবসাইটটি  অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।

ইউএসএআইডি-এর জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি অফিসের উপ-পরিচালক মিরান্ডা বেকম্যান সমাপনী বক্তব্যে বলেন, ‘এই ওয়েবসাইটটি গবেষকদের প্রয়োজনীয় তথ্য পেতে সাহায্য করবে। এই ওয়েবসাইটটি জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য সমস্যা সম্পর্কেও সচেতনতা বাড়াবে।’ তিনি আরও বলেন, ‘ইউএসএআইডি জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের নতুন মাত্রা এবং গুণগত কারণগুলো খুঁজে বের করতে আরও গবেষণা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— আইসিডিডিআর,বি-র হেলথ সিস্টেম অ্যান্ড পপুলেশান স্ট্যাডিজ ডিভিসনের ভারপ্রাপ্ত সিনিয়র পরিচালক ড. মনজুর আহমেদ হানিফি এবং ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিসনের, হেড অবচ রিসার্চ ড. কামরুন নাহার। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউএসএআইডি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্রতি পাঁচ শিশুর মধ্যে দুই জন দুশ্চিন্তায়: গবেষণা
দেশে প্রথমবারের মতো প্রাণীর টিকাকার্ড চালুর প্রস্তাব
ঢাকার আইসিইউগুলোতে ওষুধ-প্রতিরোধী ‘সুপারবাগ’, উদ্বেগজনক মনে করছে আইসিডিডিআরবি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম