পরিবেশ দূষণ: ১০ যানবাহন ও ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৮

রাজধানীতে পরিবেশ দূষণের দায়ে ১৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া ১০টি যানবাহনকে ৩২ হাজার টাকা করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং মিরপুর, উত্তরা, ধানমন্ডি, হাজারীবাগ, খিলগাঁও ও পরিবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, ধানমন্ডি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৯টি যানবাহনকে ৩০ হাজার টাকা এবং মাত্রাতিক্ত হর্ন বাজিয়ে শব্দদূষণের অপরাধে একটি যানবাহনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া উত্তরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিরপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাজারিবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেদারুল ইসলামমের নেতৃত্বে অভিযান চালিয়ে একই অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খিলগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে একই অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর আরও জানায়, তাদের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী