পরিবেশ দূষণ: ৬ যানবাহন ও ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৩, ১৯:৩৪আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৯:৩৪

পরিবেশ দূষণের দায়ে রাজধানীতে ছয়টি যানবাহনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ মার্চ) রাজধানীর ইডেন কলেজ ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জবিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও ঢাকার জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদফতর জানায়, ইডেন কলেজ এলাকায় মাত্রাতিরিক্ত হর্ন বাজিয়ে শব্দদূষণের দায়ে ছয়টি যানবাহনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মিরপুর এলাকায় নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর আরও জানিয়েছে, তাদের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম