বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ১৬:০৬আপডেট : ১৯ মে ২০২৪, ১৬:২৩

পুরো বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষ অবস্থানে আছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’-এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, আজ রবিবার (১৯ মে) বেলা সাড়ে ৩টায় শীর্ষ অবস্থানে উঠে আসে ঢাকা।

রবিবার সকালে ঢাকা ছিল তৃতীয় অবস্থানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে দূষণ। দুপুর ১২টা নাগাদ ঢাকা উঠে আসে দ্বিতীয় অবস্থানে, তখন বায়ুর মান ছিল ১৪২। বেলা সাড়ে ৩টায় অবস্থান আরও ওপরে উঠে শীর্ষ স্থানে পৌঁছে যায় ঢাকা। এ সময় মাত্রা ছিল ১৫৫। ঢাকার পর দ্বিতীয় অবস্থানে আছে চীনের উহান, সেখানকার মাত্রা ১৫৫। তৃতীয় অবস্থানে আছে দিল্লি, এর বাতাসের মান ১৫২।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, বায়ুর মানমাত্রা শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে সেটি মধ্যম মানের বায়ু, ১০১ থেকে ১৫০ হলে বায়ুর মানে সাবধানতা বা সতর্কীকরণ করা হয়। বায়ুর মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে বায়ু খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। সে হিসেবে আজকের মাত্রা অস্বাস্থ্যকর।

বায়ুদূষণ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, আবহাওয়ার সঙ্গে বায়ুদূষণের একটি সম্পর্ক তো আছেই। তাপমাত্রা বাড়লে বাতাসে ধুলোবালি বেড়ে যায়। এতে বায়ুদূষণও বেড়ে যায়। তবে এখনকার দূষণের মূল কারণ শুধু তাপমাত্রা নয়, রাস্তার যত্রতত্র চলছে খোঁড়াখুঁড়ি। বিশ্বের অন্যান্য দেশে এসব খোঁড়াখুঁড়ি করা হয় ঢেকে। আমাদের এসব কিছুই মানা হয় না। রাস্তায় খোঁড়া বালি, মাটি এসব বাতাসে মিশে যাচ্ছে। এর পাশাপাশি ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন যানবাহন আবার বেড়ে গেছে। এই দুইটি বড় কারণ বায়ু দূষণের জন্য দায়ী।

তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন আটকাতে মাঝে একবার পুলিশ টানা অভিযান চালিয়েছিল। তাতে ফিটনেসবিহীন যানবাহন কমার পাশাপাশি কমে এসেছিল বায়ুদূষণও। এই ক্ষেত্রে সরকারের ধারাবাহিক কাজ করে যেতে হবে।

আরও পড়ুন-

কেন কমছে না বায়ুদূষণ?

পুরনো রূপে ফিরছে ঢাকার বায়ু দূষণ

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
বায়ুদূষণে ঢাকা আজ ১৩তম, শীর্ষে লাহোর
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম