মৌলভীবাজারে সাফারি পার্ক নির্মাণে জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিরূপণে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৪:৫৫আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৪:৫৫

মৌলভীবাজারে সাফারি পার্ক নির্মাণে জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিরূপণে কমিটি গঠন করেছে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদফতর প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্প এবং জেলার জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের জীববৈচিত্র্যের সংরক্ষণের বিষয়ে সুপারিশমালা সংবলিত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার (২১ আগস্ট) এক পরিপত্রের মাধ্যমে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে বন, বন্যপ্রাণি ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা নিরূপণ করবে কমিটি। এছাড়াও, কমিটি জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের বন, বন্যপ্রাণি ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের সংরক্ষণের বিষয়ে সুপারিশমালা দেবে। কমিটি স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন প্রণয়ন শেষে আগামী ১৯ সেপ্টেম্বর মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ এবং আরণ্যক ফাউন্ডেশনের প্রাক্তন নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ। বন অধিদফতরের বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনবোধে সংশ্লিষ্ট যে কোনও সদসদ্যকে কমেটিতে যুক্ত করতে পারবে।

বন্যপ্রাণি বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে আলোচ্য প্রকল্পটি গ্রহণের সিদ্ধান্ত হয়, যা গত বছরের ৯ নভেম্বর একনেক সভায় শর্তসাপেক্ষে অনুমোদন করা হয়। প্রস্তাবিত এ প্রকল্পটি ২০২৪-২৫ সালের এডিপিতে বরাদ্দবিহীন অননুমেদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেলো
গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশ, আটক ১১
গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী