ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ২০:৩২আপডেট : ০১ জুলাই ২০২৫, ২০:৩২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে শিগগিরই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে। এ বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।

রাজধানীর বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে মঙ্গলবার (১ জুলাই) পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বায়ুদূষণের উৎস শনাক্ত করতে কমিটি গঠন করা হবে এবং ইটভাটা নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম, লক্ষ্মীপুরের রামগতিসহ গুরুত্বপূর্ণ এলাকার ইটভাটা পরিচালনা নিষিদ্ধ করা হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র সহযোগিতায় লাগাতার অভিযান চালানো হবে। নির্মাণসামগ্রী যত্রতত্র ফেলে রাখা, পার্ক বা উন্মুক্ত স্থানে আগুন দিয়ে পোড়ানো ও পাতা পোড়ানোর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, ঢাকা শহরের ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়নে জনগণ ও কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে। ঢাকা শহরের কোনও স্থানই পতিত রাখা যাবে না, সব জায়গায়ই গাছ লাগাতে হবে। পাতা পোড়ানোর হটস্পট চিহ্নিত করে সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দেওয়া ও গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে হবে।

তিনি আমিন বাজার এলাকায় বালু রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং গাছ লাগানোর ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বায়ুদূষণে ঢাকা আজ ১৩তম, শীর্ষে লাহোর
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
বায়ুদূষণে ঢাকা আজ ৩৫ তম, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের