ভাওয়াল জাতীয় উদ্যানে বনভূমি পুনরুদ্ধার, ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:২০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:২০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) এ কার্যক্রমের নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা।

গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগের সমন্বিত অভিযানে বাহাদুরপুর মৌজার সিএস দাগ নং ২৫৪, ২৬৭ এবং ৩০৩-এর প্রায় ১.০০ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এ জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

অভিযানে মোট ৪৮ জন জবরদখলকারীর অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ ছোট-বড় ৬১টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বনভূমি সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
পল্লবীতে পুলিশের ওপর হামলা, জান বাঁচাতে দৌড়ের ভিডিও ভাইরাল
এনআইডি নিয়ে ‘অনিয়ম’ ঠেকাতে যে উদ্যোগ নিলো ইসি
পশ্চিমবঙ্গে বুলডোজার চলবে!
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী