সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ০২:৩৬আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০২:৫৫

সুপ্রিয় চক্রবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালের স্বামী অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তীর (৭৫) মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ জুলাই) তিনি লন্ডন থেকে সুলতানা কামালকে ফোন দিয়ে সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

সোমবার (২৯ জুলাই) রাত ৮টার কিছু পর রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্ট খুলে দিয়ে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন সুপ্রিয় চক্রবর্তীকে। এক সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোক করার পর তাকে এই হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। এছাড়া তিনি নিউমোনিয়ায়ও ভুগছিলেন। কুমুদিনি হাসপাতালে দেহ দান করে গেছেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম