চলে গেলেন ঋত্বিক ঘটকের বোন প্রতীতি দত্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ০৪:০৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৪:২১

ঋত্বিক ঘটকের বোন প্রতীতি দত্ত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দত্ত মারা গেছেন। রবিবার (১২ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ (বিএসএমএমইউ) বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি উন্নয়নকর্মী ও বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য এরোমা দত্তের মা। নাতনি এষা অরোরা ফেসবুক স্ট্যাটাসে নানীর এই মৃত্যুর সংবাদ জানান। 

পারিবারিক সূত্রে জানানো হয়, নিউমোনিয়ায় আক্রান্ত প্রতীতি দেবীকে মঙ্গলবার (৭ জানুয়ারি) অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার জ্ঞান আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মেয়ে এরোমা দত্তের সঙ্গে

তার কন্যা সাংবাদিকদের জানান, ‘মার শেষ ইচ্ছানুসারে তার দেহ সোমবার (১৩ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে দান করা হবে। তার আগে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্যে সকাল ১০টায় তাকে সেঞ্চুরি টাওয়ার কমপ্লেক্স, ১৯০/১ বড় মগবাজারের বাসায় নেওয়া হবে।’

সাহিত্যিক মণীশ ঘটক প্রতীতি ঘটকের বড় ভাই এবং সাহিত্যিক মহাশ্বেতা দেবী তার বড় ভাইয়ের কন্যা। দেশ বিভাগের পর তার পরিবারের সদস্যরা বাংলাদেশ ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গে চলে গিয়েছিলেন। প্রতীতি বিয়ে করেন ভাষা সৈনিক ও পূর্ব পাকিস্তানের মন্ত্রী ধীরেন্দ্রনাথ দত্তের পুত্র সঞ্জীব দত্তকে।

১৯৭১ সালের ২৯ মার্চ কুমিল্লার নিজ বাসা থেকে পাকিস্তানি বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তার ছোট ছেলে দীলিপ কুমার দত্তকে ধরে নিয়ে যায়।

/ইউআই/এনএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম