সেক্টর কমান্ডার ওসমান চৌধুরীর মৃত্যুতে স্পিকারের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৭

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের কমান্ডার ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (৫ সেপ্টম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

স্পিকার আবু ওসমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, শনিবার (৫ সেপ্টেম্বর ) সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে ইন্তেকাল করেন আবু ওসমান চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরেই নানা রোগে ভুগছিলেন। গত ৩০ আগস্ট তাকে সিএমএইচে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং হুইপবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

আরও পড়ুন…

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী আর নেই

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম