রফিক উল হককে বিএনপির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১২:৪৪ আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১২:৫২

হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। তার মৃত্যু সংবাদ শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছুটি যান। মির্জা ফখরুল মরদেহের সামনে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যারিস্টার রফিকের প্রতি শ্রদ্ধা জানান।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে বাংলা ট্রিবিউন এই তথ্য জানান বিএনপি’র চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। পরে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ব্যারিস্টার রফিক উল হক চলে যাওয়ায় আইন জগতে একটা বিরাট রকমের ক্ষতি হয়েছে, এই ক্ষতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা পূরণ হওয়ার নয়।’

তিনি বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তা’লার কাছে দোয়া করি তার যেনও বেহেস্ত নসিব হয়।’

মির্জা ফখরুল বলেন, ‘এধরনের আইনজীবীর এখন খুবই অভাব। তার অভাব আমরা অনুভব করছি। তিনি সব সময় নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আইনি সহায়তা দিয়ে গেছে।’

ব্যারিস্টার রফিকের অবদানের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘ব্যারিস্টার রফিক উল হক সারা জীবনের যে আয় তার একটা বিরাট অংশ মানুষের সেবার জন্য ব্যয় করেছেন। এই হাসপাতালের চেয়ারম্যান ছিলেন, ক্যান্সার হাসপাতালে তার বিরাট অবদান আছে। ডায়াবেটিক হাসপাতালের পুরো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তিনি করে দিয়েছেন। এভাবে বিভিন্ন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজসহ তার হাত দিয়ে বহু কিছু হয়েছে।’

প্রসঙ্গত, ২৪ অক্টোবর সকাল সাড়ে ৮টায় আদ-দ্বীন হাসপাতালের আইসিইউতে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিক উল হক।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
এটি অত্যাচার-নিপীড়নের ফলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু: সালাউদ্দিনকে নিয়ে রিজভী
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গণপূর্তমন্ত্রী
‘মন্ত্রী জীবন কঠিনতম করে দিলেন’ লেখা যুবক ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায়
সর্বশেষ খবর
এটি অত্যাচার-নিপীড়নের ফলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু: সালাউদ্দিনকে নিয়ে রিজভী
এটি অত্যাচার-নিপীড়নের ফলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু: সালাউদ্দিনকে নিয়ে রিজভী
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
বাংলাদেশে কারা আদিবাসী? 
বাংলাদেশে কারা আদিবাসী? 
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর