বঙ্গবন্ধুর সেই ‘প্রধান’ আর নেই

সিলেট প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১১:৩২আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১:৩২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে ‘প্রধান’ উপাধি পাওয়া সিলেটের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন আর নেই। বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৪টার দিকে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (৮ জুলাই) বাদ যোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।  

জানা যায়, সিলেটের প্রবীণ এই আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার অসুস্থতার খবর শুনে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জমির উদ্দিন প্রধানের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন। জমির উদ্দিন প্রধান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। তিনি ১৯৮৬ সালে সিলেট-৫ আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম