১১৫ বছরে চলে গেলেন পায়ে হেঁটে হজে যাওয়া মহিউদ্দিন

দিনাজপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১১:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:৪২

পায়ে হেঁটে হজ পালনকারী দিনাজপুরের হাজী মহিউদ্দিন (১১৫) মারা গেছেন। রবিবার দিবাগত রাত (১১ অক্টোবর) সাড়ে ১২টার দিকে রামসাগর খসরুর মোড়ে তৃতীয় মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাজী মহিউদ্দিন দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘীপাড়া গ্রামের মৃত ইজার পন্ডিত ও মমিরন নেছার ছেলে। তিনি রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন।

৯ নম্বর আশস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া হাজী মহিউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, হাজী মহিউদ্দিন ১৯০৬ সালের ১০ আগস্ট জন্ম নেন। ১৯৬৮ সালে তিনি হজ পালনের উদ্দেশে পায়ে হেঁটে দিনাজপুর থেকে রওনা হন। প্রায় ১৮ মাস পায়ে হেঁটে তিনি সৌদি আরব পৌঁছান। এই আঠারো মাসে তিনি পাড়ি দেন কয়েক হাজার কিলোমিটার পথ। সফর করেন ৩০ টি দেশ। ওই সময়ে পাসপোর্ট ও ভিসা করতে খরচ হয়েছিল এক হাজার ২০০ টাকা।

বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সামনে জানাজা শেষে রামসাগর দিঘীপাড়ায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান