মাহবুব তালুকদারের মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ১৬:২৯আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৭:০১

মাহবুব তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়। 

বুধবার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান সই করা এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। শোক বার্তায় মাহবুব তালুকদারের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ বুধবার (২৪ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফেব্রুয়ারি ২০১৭ হতে ফেব্রুয়ারি ২০২২ মেয়াদে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহবুব তালুকদার ১৯৪২ সালের ২৩ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন। এ সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগেও যুক্ত ছিলেন। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত করেন। রাষ্ট্রপতি মুহম্মদুল্লাহর সময়ে তিনি তার জনসংযোগ কর্মকর্তা ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তার সহকারী প্রেস সচিবের (উপসচিব) দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিবের পদে কর্মরত ছিলেন।

মাহবুব তালুকদার ঢাকা জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতাও করেছেন।

তিনি একজন বিশিষ্ট সৃজনশীল লেখক। কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণকাহিনী মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থসংখ্যা চল্লিশ। তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন:
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন

/এসও/এমএস/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ