স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ১৮:৩০আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১২:১৫

বীর মুক্তিযোদ্ধা ও দেশের প্রথিতযশা স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)।

সোমবার (২ জানুয়ারি) সংগঠনটির সভাপতি অমিতোষ পাল এবং সাধারণ সম্পাদক সোহেল মামুন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় ইউডিজেএফবি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, দেশের স্থাপত্য শিল্পে স্থপতি মোবাশ্বের হোসেনের অবদান অসামান্য ও অনস্বীকার্য। তিনি বাঙালি জাতির গর্বিত সন্তান। তিনি মেধা ও মনন দিয়ে স্থাপত্য শিল্প সমৃদ্ধ করেছেন।

শোকবার্তায় বলা হয়, স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি। একইসঙ্গে তিনি জীবদ্দশায় ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি হিসেবে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রেও অসামান্য অবদান রেখেছেন। আমরা একজন প্রতিভাদীপ্ত স্থপতি ও অসাধারণ দেশপ্রেমিক হারালাম।

উল্লেখ্য, রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাশ্বের হোসেনের মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের