এমন দিন যেন কোনও পিতার জীবনে না আসে: ছেলের স্মরণসভায় নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পুত্র সায়াম-উর রহমান সায়ামের ১২তম মৃত্যুবার্ষিকী ছিল বুধবার (৬ আগস্ট)। একমাত্র ছেলের স্মরণসভায় যোগ দিয়ে নানক বলেছেন, আমি ছেলেহারা পিতা। অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। ছেলে হারানোর ব্যথায় আমি এখনও ঘুমাতে পারি না। অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার সন্তানটি আমাকে ও সমস্ত আপনজনকে ফাঁকি দিয়ে চলে গেলো। এমন দিন যেন কোনও পিতার জীবনে না আসে।

সায়াম-উর রহমান সায়ামের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকে আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার সন্তানকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন।

এ সময় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল শহীদের জন্য দোয়া চান জাহাঙ্গীর কবির নানক।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সদস্য মোহাম্মদ এ আরাফাত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

প্রসঙ্গত, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র পুত্র সায়াম-উর রহমান সায়াম।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম