দুই বিচারকের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮

সিলেটের শিশু ধর্ষণ অপরাধবিরোধী ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ কে এম কামাল উদ্দীন এবং চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মুহম্মদ আব্দুন নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার (১৮ জানুয়ারি) এক শোকবার্তায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রয়াত দুই বিচারকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা ও দায়রা জজ এ কে এম কামাল উদ্দীন রবিবার রাতে (১৮ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অন্যদিকে বিচারক মুহম্মদ আব্দুন নূর গত ১৩ জানুয়ারি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সূত্র: বাসস

/এমকেএইচ/
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
সর্বশেষ খবর
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা