আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৩ মে ২০২৬, ২০:০১ আপডেট : ২৩ মে ২০২৬, ২০:০১

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু এ তথ‍্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

ইউসুফ হোসেন হুমায়ুনের জন্ম ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

ইউসুফ হোসেন হুমায়ুন ছাত্রনেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ইউসুফ হোসেন হুমায়ুন ১৯৫৪ সালে ঢাকা জিলা স্কুল হতে ম্যাট্রিকুলেশন, বিএম কলেজ হতে ইন্টারমিডিয়েট পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন।

ইউসুফ হোসেন হুমায়ুন ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৬ সালে আইনজীবী হিসাবে এবং ১৯৬৯ সালে হাইকোর্ট বিভাগে প্রাকটিসের জন্য তালিকাভুক্ত হন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক।

/বিআই/এম/
সম্পর্কিত
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
আ.লীগের অফিস হয়ে গেলো এনসিপির জেলা কার্যালয়!
‘থানার সামনে থেকে আটক যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’
সর্বশেষ খবর
খুলছে নতুন এক্সপ্রেসওয়ে, দিল্লি থেকে চণ্ডীগড় যেতে সময় বাঁচবে ৫০ মিনিট
খুলছে নতুন এক্সপ্রেসওয়ে, দিল্লি থেকে চণ্ডীগড় যেতে সময় বাঁচবে ৫০ মিনিট
সৌদির তেল শোধনাগার ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
সৌদির তেল শোধনাগার ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
গুলশানে রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ
গুলশানে রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ
জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের
জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার