এবার রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি আইএসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ০১:০৯আপডেট : ১৬ জুন ২০১৬, ০১:১৪

হুমকি মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক এস্টেটের (আইএস) নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের এক ধর্মগুরুকে চাপাতিতে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
বুধবার সন্ধ্যায় কম্পিউটার টাইপ ও হাতের লেখায় হুমকি সম্বলিত চিঠিটি মিশনে আসে। ওয়ারি থানার ডিউটি অফিসার  উপপরিদর্শক (এসআই) মনির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। রাত ৯টার দিকে মিশনের ওই ধর্মগুরু হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডিটি করেছেন।
চিঠির বর্ণনা দিয়ে এসআই জানান, চিঠিটির ওপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর লেখা রয়েছে।

চিঠিতে ওই ধর্মগুরুর উদ্দেশে বলা হয়, বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র। এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে।

এসআই  মনির বলেন, থানায় জিডির পর রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মিশন পরিদর্শন করেছেন।

আরও পড়তে পারেন: কাঙ্ক্ষিত রায়ে অন্যরকম আদালতপাড়া

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের