তামিম ও জিয়া ঢাকায়, আবারও জানালো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৬, ১৭:৪৪আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৭:৪৮

তামিম চৌধুরী ও সৈয়দ জিয়াউল হক সাম্প্রতিক জঙ্গি-হামলার দুই মূলহোতা তামিম চৌধুরী ও বরখাস্ত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়া ঢাকাতেই আছেন। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখনও তাদের নির্দিষ্ট ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
গত সপ্তাহে মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ঢাকাতে তামিম চৌধুরীর ফুটপ্রিন্ট পাওয়া গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ তামিম ও জিয়ার অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ধারণা, তারা ঢাকাতেই আছে। তাদের গ্রেফতারের চেষ্টা করছি। আপনাদের কাছেও সহায়তা চাওয়া হয়েছে।’
কোনও বাহিনী বা সংস্থার হাতে তাদের গ্রেফতার হওয়ার খবর আপনার কাছে আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের জানা নেই।’
গত ২ আগস্ট পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সংবাদ সম্মেলনে বলেন, তামিম ও জিয়াকে ধরিয়ে দেওয়া বা তথ্য প্রদানকারীকে ২০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

এর আগে পুলিশ জানায়, বরখাস্ত মেজর সৈয়দ মো. জিয়াউল হক আনসার আল ইসলামের হয়ে কাজ করছেন। কানাডিয়ান পাসপোর্টধারী নাগরিক তামিম চৌধুরী গুলশান হামলাসহ বেশকয়েকটি হামলার মূলহোতা হিসেবে কাজ করেছেন।

/এআরআর/এনএস/এআরএল/

আরও পড়ুন: আন্তর্জাতিক জঙ্গিবাদের উত্থানের পর নিও জেএমবি সক্রিয়: মনিরুল ইসলাম

সম্পর্কিত
সর্বশেষ খবর
পথে পথে পুলিশি বাধা ও এনসিপি নেতাদের প্রতিরোধ, সারাদিনে যা ঘটলো
পথে পথে পুলিশি বাধা ও এনসিপি নেতাদের প্রতিরোধ, সারাদিনে যা ঘটলো
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলো এনসিপি
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলো এনসিপি
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা