সোশ্যাল মিডিয়ায় জঙ্গিদের পক্ষে প্রচারণা না চালানোর আহ্বান আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ২২:৩৩আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২২:৩৩

আইজিপি এ কে এম শহীদুল হক জঙ্গি সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনও ধরণের প্রচারণা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। রবিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে আইজিপি এ আহ্বান জানান।
বিবৃতিতে আইজিপি বলেন, মুষ্টিমেয় কিছু ব্যক্তি নিজেদের জ্ঞাতে বা অজ্ঞাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডের পক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ, অনলাইন ও অন্যান্য মাধ্যমে লাইক, শেয়ার, পক্ষে কমেন্ট করাসহ বিভিন্ন উপায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০১৩ এবং সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০১৩ সহ দেশের অন্যান্য প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং নিজেদের পরিচিতজনদের বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধও জানান আইজিপি। তিনি বলেন, এ বিষয়ে যেকোনও ধরনের ব্যতয়ের ক্ষেত্রে প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে পুলিশ প্রধান জঙ্গিবাদবিরোধী কাজে সব শ্রেণি-পেশার নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য দেশবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতাও জানান।

/এনএল/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম