‘দলিত নারীদের উচ্চশিক্ষা দিলে তারা বৈষম্য থেকে মুক্তি পাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১৭:২১আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:২১

দলিত জনগোষ্ঠীর নারীদের অবহেলা ও বৈষম্য থেকে মুক্তি দিতে উচ্চশিক্ষায় শিক্ষিত করা জরুরি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বাংলাদেশ দলিত নারীর প্রতি বিদ্যমান বৈষম্য নিরসনে গণমাধ্যমের ভূমিকা’, শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন আলোচকরা। সভার আয়োজন করে নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত নারী ফেডারেশন (বিডিডব্লিউএফ) নামে দুটি সংগঠন।

আলোচনা সভা সভায় বক্তারা বলেন, ‘সমাজে দলিত নারীরা চরমমাত্রায় অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি নিজ জনগোষ্ঠীতেও দ্বারাও তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এ থেকে মুক্তি দিতে তাদের শিক্ষিত করার বিকল্প নেই।’

দলিত নারীদের মূলধারায় আনতে তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, ‘উচ্চ শিক্ষায় শিক্ষিত করার কোনও বিকল্প নেই। আর এর মাধ্যমেই তারা বিকল্প পেশা গ্রহণ করে সমাজের মূলধারায় চলে আসতে পারে।’ এক্ষেত্রে সাংবাদিকরা যদি এগিয়ে আসেন, তবে এই জনগোষ্ঠীর নারীরা সমাজের একজন সম্মানিত নাগরিক হিসেবে মর্যদার সঙ্গে বসবাসে সমর্থ হবে, বলেও যুক্ত করেন বক্তারা।

বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের সভাপতি মনি দাস রাণির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কর্মসূচি ব্যবস্থাপক আফসানা বিনতে আমিন, সংসদ সদস্য নূরজাহান বেগম প্রমুখ।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের