বাংলাদেশ ব্যাংকের জিডিতে যা আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ১৫:১৬আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৫:২২



বাংলাদেশ ব্যাংক (ছবি নাসিরুল ইসলাম) বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল ইসলাম মতিঝিল থানায় জিডি করেন। মতিঝিল থানার এসআই ইব্রাহিম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত (২৩/৩/২০১৭) রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের কার্যালয় ৩০ তলা ভবনের ১৪ তলার বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পূর্ব দক্ষিণ কোণে আগুনের শিখা দেখা যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ৩০ মিনিটের ভেতরের মধ্যে আগুনের শিখা নিভিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পরবর্তী আইন আনুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. নুরুল ইসলাম।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে।
এ ঘটনা তদন্তে দু’টি কমিটি গঠন করা হয়। একটি তিন সদস্যের অন্যটি পাঁচ সদস্য বিশিষ্ট। নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিকে ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 আরও পড়ুন:
 বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের ঘটনায় জিডি
রিজার্ভ চুরি ও ব্যাংক ভবনে আগুন: আলোচনায় ‘তিন দিনের ছুটি’!

বাংলাদেশ ব্যাংকে আগুন: আরও উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ অর্থ প্রতিমন্ত্রীর

আগুন রহস্য উদঘাটনে বাংলাদেশ ব্যাংকের ৩ সদস্যের কমিটি

পুড়ে গেছে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জিএম-এর কক্ষের ১০-১৫ ভাগ

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন


এআরআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম