রাজধানীতে ছিল না হরতালের চিত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৬:০৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৬:০৮

জামায়াতের ডাকা হরতালে রাজধানীর চিত্র জামায়াতের ডাকা হরতালে বিএনপি সমর্থন দিলেও বৃহস্পতিবার রাজধানীর কোথাও হরতালের আলামত দেখা যায়নি। রাজধানীর প্রতিটি রুটেই যান চলাচল ছিল স্বাভাবিক। হরতালের সমর্থনে কোথাও পিকেটিংও দেখা যায়নি। তবে অন্যান্য দিনের চেয়ে এদিন ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কিছুটা কম। ফলে রাজধানীর কোথাও যানজট ছিল না। সকালের দিকে রাজধানীর বড় টার্মিনালগুলো থেকে যাত্রীবাহী বাস কম ছেড়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। সাধারণ নগরবাসীর জীবন যাত্রা ছিল স্বাভাবিক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও সরকারি অফিস আদালত যথারীতি খোলা ছিল। বিভিন্ন স্কুলের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। তবে প্রধান সড়কগুলোর পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিস খোলা থাকলেও কোনও ক্লাস হয়নি।  

জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেলসহ শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার ও মামলা দিয়ে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করে দলটি। হরতালের দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএনপি জামায়াতের হরতালে সমর্থন দেয়।

/জেইউ/এনকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম