শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, অনশন চালিয়ে যাবেন নন-এমপিও শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১৫:১১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮

অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৪৪ জন শিক্ষক, এ সংখ্যা বাড়ছে দাবি আদায় না হলে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণার সঙ্গে দ্বিমত জানিয়েছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা। তাদের সংগঠন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, দাবি আদায়ের জন্য তারা রাজপথেই অনশন চালিয়ে যাবেন। বুধবার (৩ জানুয়ারি) শিক্ষক সমিতির সাথে দ্বিমত পোষণ করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বাংলা ট্রিবিউনকে বিবৃতির তথ্য জানিয়ে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আমরা সরকারকে বিব্রত করতে চাই না। আমরা দাবি আদায়ে রাজপথে থেকেই অনশন করব।’
অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বুধবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা (নন-এমপিও শিক্ষক) তাদের কর্মসূচি পালন করুক। আমরা তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছি। আজকের মধ্যে দাবি আদায় না হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আমরা রাজপথে থাকব।’
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নন-এমপিও শিক্ষকদের চলমান আমরণ অনশনের চতুর্থ দিনে যোগ দিয়েছেন আরও শিক্ষক। গোলাম মাহমুদুন্নবী বলেন, ‘আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন আরও শিক্ষক। বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। এর মধ্যে রাজশাহী ও ফরিদপুর জেলার শিক্ষকের সংখ্যা বেশি। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪৬ জনের কথা আমরা জানতে পেরেছি।’
অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করছেন একজন চিকিৎসক এখন পর্যন্ত এ আন্দোলনে আমরণ অনশন পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৪৪ জন শিক্ষক। এর মধ্যে চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এই কর্মসূচিতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দু’জন চিকিৎসককে পাঠানো হয়েছে। তাদের একজন ডা. রায়হানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষকদের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি দেখার জন্য আমাদের পাঠানো হয়েছে। দেখে আমরা অফিসকে জানাব। এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না।’
এর আগে, বুধবার সকালে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে উপস্থিত হয়েছিলেন লেখক, কলামিস্ট ও নাগরিক সমিতির প্রতিনিধি সৈয়দ আবুল মকসুদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘দুর্ভাগ্যের ব্যাপার, যাদের আজ শ্রেণিকক্ষে থাকার কথা ছিল, তারা আজ রাজপথে। তারা ন্যায্য দাবির জন্য আন্দোলন করছেন। সরকার বারবার আশ্বাস দিলেও এর কোনও বাস্তবায়ন চোখে পড়েনি।’
সংহতি জানাতে উপস্থিত হয়েছিলেন সৈয়দ আবুল মকসুদ উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন নন-এমপিও শিক্ষকরা। আমরণ অনশন, অবস্থান ধর্মঘট, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন সময়ে তারা স্মারকলিপি দিয়েছেন এই একই দাবিতে। তা সত্ত্বেও ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা বাড়তি ভাতার ব্যবস্থা করতে কোনও বরাদ্দ রাখা হয়নি। তাই আবার রাজপথে নেমেছেন শিক্ষক-কর্মচারীরা। গত ২৬ ডিসেম্বর থেকে তারা অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এর মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেও সেই আহ্বান প্রত্যাখ্যান করে তারা আমরণ অনশন ধর্মঘট পালন করছেন।

/এসও/টিআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
সর্বশেষ খবর
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী