খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৫:৫৯আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৮:৫৮

খালেদা জিয়া। ফাইল ছবি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে আটক খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের চার মাসের জামিন আদেশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন দুদকের (দুর্নীতি দমন কমিশন) আইনজীবী খুরশিদ আলম। আদালতের এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ও জামিনের আদেশ স্থগিত চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমরা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে হাইকোর্টে শুনানি করেছি। কিন্তু শুনানি নিয়ে আদালত তাকে চার মাসের জামিন আদেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ আদেশের বিরুদ্ধে আমরা অসন্তুষ্ট  হয়েছি। এখন আমরা এই আদেশের বিরুদ্ধে আগামীকাল লিভ টু আপিল দায়ের করবো। একই সঙ্গে আজকের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে যাবো।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান।। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবীরা। ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে এই মামলার আপিল আবেদনে ৪৪টি  যুক্তি তুলে ধরেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত শুনানি শেষে ১৫ কার্য দিবসের মধ্যে মামলার নথি তলব করেন। নিম্ন আদালত থেকে সেই নথি ১১ মার্চ রবিবার দুপুরের পর উচ্চ আদালতে এসে পৌঁছায়। তবে এদিনই জামিন বিষয়ে আদেশ ঘোষণার পূর্ব নির্ধারিত তারিখ নির্ধারিত ছিল আদালতের। এদিন সকালে আদালত যথারীতি বসলেও নথি পর্যালোচনার জন্য আদেশ ঘোষণা আরও একদিন পিছিয়ে আজ সোমবারের তারিখ নির্ধারিত করেন।  সে অনুযায়ী আজ দুপুরে আদালত এ আদেশ ঘোষণা করেন। 

আরও পড়ুন- 

চার যুক্তিতে খালেদা জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট

খালেদা জিয়ার চার মাসের জামিন

খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করবে দুদক

যেভাবে জামিনে কারামুক্ত হবেন খালেদা জিয়া

‘এই ধরনের কেসে নিয়মিত জামিন হওয়া দরকার’

শঙ্কা থাকলেও খালেদা জিয়ার জামিনে খুশি বিএনপি নেতারা

খালেদা জিয়ার মুক্তিতে আর কোনও বাধা নেই: মওদুদ

/বিআই/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম