শিক্ষার্থী এবং শিক্ষক হবেন জ্ঞানের সহ-উৎপাদক: সুমন রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৯:১১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

ইউল্যাব এর অধ্যাপক সুমন রহমান (ছবি: সাজ্জাদ হোসেন)

শিক্ষাক্ষেত্রে ‘ব্যাংকিং মডেল’ এর সমালোচনা করেছেন ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর অধ্যাপক সুমন রহমান। তিনি বলেছেন, ‘আমরা যে মডেলটা ফলো করি তা হল ‘‘ব্যাংকিং মডেল’’। অর্থাৎ আমরা ধরে নেই, একটা ছাত্র যখন আমার কাছে আসে, তখন একটা খালি কাগজ বা একটা খালি মগজ আমার কাছে এসেছে। আমরা কাজ হচ্ছে তার মগজে জ্ঞান ঢেলে দেওয়া। এটা হচ্ছে সব গলদের মূল। এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক হবেন জ্ঞানের সহ-উৎপাদক।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাংলা ট্রিবিউন আয়োজিত ‘শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেছেন।

শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের ব্যাপারে অধ্যাপক সুমন রহমান বলেন, ‘এটা নিয়ে আমরা প্রচুর লেখালেখি করেছি, সোশ্যাল মিডিয়ায় লিখতে লিখতে আমরা ক্লান্ত। আমার কাছে এই প্রসঙ্গে যেটা জরুরি মনে হয়, আমাদের গোঁড়ায় যে গলদ আছে, তা ঠিক করা।’  

তিনি আরও বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক বিশ্লেষণ করার আগে আমাদের জানতে হবে যে- শিক্ষকের পেছনে আছে প্রতিষ্ঠান, শিক্ষার্থীর পেছনেও আছে আরেকটি প্রতিষ্ঠান, তা হলো পরিবার। এই দুই প্রতিষ্ঠান আসলে কী ভূমিকা পালন করছে, সেটা না জেনে শুধু শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্ক আমরা বিচার করতে পারি না। এটা একটা বড় সমস্যা।’

স্কুলের শিক্ষকদের প্রসঙ্গে অধ্যাপক সুমন রহমান বলেন, ‘স্কুলে যারা পড়ান, তারা অনেক কঠিন একটা দায়িত্ব পালন করছেন। আমাদের স্কুলের যে সিস্টেম, আসলে সেটা বিশ শতকের না। এটা অষ্টাদশ শতকের। যখন উপনিবেশ কায়েম হয়, তখন দেশীয় রিসোর্স উৎপাদনের জন্য এই স্কুল ব্যবস্থা চালু হয়। এখান থেকে সক্ষম জনশক্তি উৎপাদিত হবে, যারা আমার শাসন ব্যবস্থাকে ঠিক রাখবে।’

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক সৈয়দা তানজীনা ইমাম, সহজপাঠ ট্রাস্টি এবং কথাশিল্পী পারভেজ হোসেন, শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান, অভিভাবক শারমীন সুলতানা এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি এই আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়। 

শিক্ষক-শিক্ষার্থী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত: ফারহানা মান্নান 

শিক্ষকদের প্রশিক্ষণের অভাব আছে: তানজীনা ইমাম

শিশুর জন্য অভয়ের জায়গা তৈরি হবে বিদ্যালয়ে: পারভেজ হোসেন

 

 

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী