বিসিপিএস এর সভাপতি হলেন ডা. দ্বীন মোহাম্মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ২৩:৪১আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০০:১২

ডা. দ্বীন মোহাম্মদ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ । গত মেয়াদে এই সভাপতির পদে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডা. মো. আবদুল আলী মিয়া।

বিপিএস এর  নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রফেসর মো. আফজাল হোসেন ও নির্বাচন কমিশনের সদস্য প্রফেসর নূরুদ্দীন আহমেদ  এক নোটিশে এ তথ্য জানান।

বিসিপিএস এর অনারারী সচিব অধ্যাপক মো. আব্দুল জলিল চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, নির্বাচনে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডা. মো. জুলফিকুর রহমান খান, সদস্য পদে রয়েছেন ডা. খান আবুল কালাম আজাদ ও ডা. মো. বিল্লাল আলম।

এ কমিটি মার্চ ২০১৯ থেকে আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

বর্তমানে এফসিপিএস পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২০১ জন এবং এমসিপিএস পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৮৪০ জন চিকিৎসক রয়েছেন। তাদের ভোটে এ কমিটি নির্বাচিত হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কাউন্সিলের নির্বাচনে আটজন সদস্য নির্বাচিত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রথম চারজন চারবছরের জন্য নির্বাচিত হন।

বিজয়ী কাউন্সিলররা হলেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মুহাম্মদ, অধ্যাপক ডা. এ.বি.এম মুকসুদুল আলম, অধ্যাপক ডা. কোহিনূর বেগম, অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম ও অধ্যাপক ডা. চৌধুরী আলী কাওসার।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ভোগান্তিতে লাখো মানুষ
চাঁপাইনবাবগঞ্জে ভোগান্তিতে লাখো মানুষ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
নুসরাত হত্যার রায় ঘিরে সোনাগাজীতে আলোচনা, ন্যায়বিচারের প্রত্যাশা
নুসরাত হত্যার রায় ঘিরে সোনাগাজীতে আলোচনা, ন্যায়বিচারের প্রত্যাশা
মশা নিধনে এলো এবার লেজার কামান
মশা নিধনে এলো এবার লেজার কামান
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে ছাত্রদল নেতার মাইকিং, ফাইনাল খেলা বন্ধ
অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে ছাত্রদল নেতার মাইকিং, ফাইনাল খেলা বন্ধ