বুলবুল: জেএসসি-জেডিসির শনিবারের পরীক্ষা পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ২২:২৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২৩:২৮

শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর শনিবারের (৯ নভেম্বর) পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

জেএসসির শনিবারের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘জেডিসির গণিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে।

আওহাওয়া অধিদফতর থেকে পায়রা সমুদ্র বন্দর ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর চট্টগ্রাম সমুদ্র বন্দর এলকায় ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় দেশের ঘূর্ণিঝড়প্রবণ ১৩ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনিবার (৯ নভেম্বর) ও রবিবারের (১০ নভেম্বর) ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে কর্মস্তল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর...
৯ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত

/এসএমএ/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী