‘খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট সকালে পেলেও আদালতে জমা দেবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ২০:০৭ আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২০:৩৬

খালেদা জিয়া ‘কাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল নাগাদও যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট হাতে পাই তাহলে আদালতে যাবো, নয়তো সময় চাইবো।’ বুধবার (৪ ডিসেম্বর) রাতে বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ কথা বলেন।

বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট আগামীকাল বৃহস্পতিবার আদালতে জমা দেওয়ার কথা। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তবে মনে হচ্ছে একটু সময় লাগবে।’
কেন সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু ইনভেস্টিগেশন... এটা সেটা...।’ আরও কিছু ইনভেস্টিগেশন বাকি আছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা তো গত পরশু আদালতের নির্দেশনা হাতে পেয়েছি, তারপর গতকাল (মঙ্গলবার) একটি বোর্ড গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই আমরা পাঠিয়ে দেবো।’
ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আদালত তো সকাল ১০টা থেকে ১১টার দিকে বসবে, আমরা সকাল ৮টার দিকে বসেও যদি রিপোর্ট পাই, তাহলেও পাঠিয়ে দেবো।’
রাতের ভেতরে রিপোর্ট হাতে পাওয়া যাবে কিনা, এমন প্রশ্নে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘কিছু ইনভেস্টিগেশন দিয়েছে বোর্ড, সেগুলোর ফলাফল হাতে পেলেই যাবো।’ আর প্রতিবেদন না পেলে অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
তবে এর আগে গত ২৮ নভেম্বর বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘এখনও তো সময় আছে, রিপোর্ট বানাতে তো আর সময় লাগে না।’
ওইদিনই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি ৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল করতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত ১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় তার। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত।

নির্দেশনা পেলেই খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন: বিএসএমএমইউ পরিচালক

/জেএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বেনাপোলে বিএনপির মশাল মিছিল, স্লোগানে মুখর রাজপথ
আওয়ামী লীগকে ঠেকাতে জোরেশোরে মাঠে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
সর্বশেষ খবর
ডা. মিলন দিবসে জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধা
ডা. মিলন দিবসে জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধা
তিতুমীর কলেজ হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ
তিতুমীর কলেজ হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ
বেনাপোলে বিএনপির মশাল মিছিল, স্লোগানে মুখর রাজপথ
বেনাপোলে বিএনপির মশাল মিছিল, স্লোগানে মুখর রাজপথ
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি