৪০ বছরে এত ভয়াবহ বার্ন দেখিনি: সামন্ত লাল সেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৩:১৮

ডা. সামন্ত লাল সেন কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় পুড়ে যাওয়া কর্মীদের ভয়াবহ অবস্থায় চিকিৎসকরাও আঁতকে উঠেছেন। পুড়ে যাওয়ার ভয়াবহতা বোঝাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, দেশে এখন পর্যন্ত যত আগুনে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, তার মধ্যে সর্বোচ্চ বা বেশি মাত্রায় পোড়া রোগী এসেছে কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের পর। ৪০ বছরের অভিজ্ঞতায় এত ভয়াবহ বার্ন দেখিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে দগ্ধ রোগীদের অবস্থা বিষয়ে জানাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সামন্ত লাল বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে আগুনে পোড়া এমন রোগীও আছে, যাদের মুখ চেনা যায় না, শ্বাসনালি খুব বাজেভাবে পুড়ে গেছে। ওখানে চিকিৎসাধীন ১০ জন রোগীর সবার ৬০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। আব্দুর রাজ্জাক নামের একজনের দেহের শতভাগ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ঢামেকের বার্ন ইউনিটে যারা ভর্তি আছেন তারা সম্পূর্ণ শঙ্কামুক্ত। তাদের শরীরে ১৫ থেকে ২০ শতাংশ পোড়া আছে। আর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন ১০ জন রোগীর কেউই শঙ্কামুক্ত নন। প্রত্যেকেই আছেন লাইফ সাপোর্টে। পুড়ে যাওয়ার অবস্থা এমন যে ৪০ বছরের অভিজ্ঞতায় আমি এত ভয়াবহ বার্ন দেখিনি। গতকাল (বৃহস্পতিবার) মারা যাওয়া এক রোগীর স্ত্রী পর্যন্ত তাকে চিনতে পারেনি। পরে হাতের কাটা দেখে তাকে শনাক্ত করা হয়।

শতভাগ পুড়ে যাওয়া রোগীর অবস্থা ভালো নয় জানিয়ে তিনি বলেন, একজন আছেন আব্দুর রাজ্জাক, যার শরীরের শতভাগ পুড়ে গেছে। যেকোনও সময় তার অবস্থার অবনতি হতে পারে। বিশ্বের কোথাও শতভাগ বার্ন বাঁচানো সাধারণত সম্ভব হয় না।

বাকি যারা আছে তাদেরও শরীরের ৬০ থেকে ৮০ ভাগ পোড়া রয়েছে। প্রত্যেকেরই মুখমন্ডল ও শ্বাসনালি এমনভাবে পুড়েছে, যে সেটা রিকভার করা অত্যন্ত দুরূহ বিষয়। আমরা রোগীর স্বজনদের সবকিছুর আপডেট দিচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে চিকিৎসা যেন সঠিকভাবে হয় এবং ব্যয়ভার যেন সরকার বহন করে, সেভাবেই সব চলছে বলে জানান তিনি।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের