ভিপি নুরসহ ৬ জন ঢাকা মেডিক্যালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ১৭:০৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৪

ঢাকসু ভিপি নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)  হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসুতে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। এর আগেও কয়েকবার নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে।

ঢামেকের পরিচালক নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় ২৫ জনের মতো হাসপাতালে এসেছিল। পাঁচ থেকে সাত জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এক্সরে ও সিটিস্ক্যান করা হয়েছে। তাদের মধ্যে ফারাবি নামের একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল, বাকিরা ততটা নন। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
ভিপি নুরের ওপর ফের হামলা
বগুড়ায় ডাকসু ভিপি নুরের ওপর হামলা

পটুয়াখালীতে ভিপি নুরের ওপর হামলা

ক্যাম্পাসে ঢুকে হামলার মুখে নুর, ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া 

/জেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের