বিরোধীদলের মেয়র প্রার্থীর কোনও এজেন্ট পাইনি: মাহবুব তালুকদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৯

ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজ ভোটকেন্দ্রে বিরোধীদলের মেয়র প্রার্থীর কোনও এজেন্ট খুঁজে পাননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। শনিবার (১ ফেব্রুয়ারি) মগবাজারের ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি কেন্দ্রে বেশ কিছু সময় অবস্থান করেন।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আগেও বলেছি নির্বাচনের পরিবেশ কেমন আছে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আপনারা সাংবাদিক, আমি ক্ষণকালে এসে ভোটটা দিলাম। আমার পরিবার আমার সঙ্গে ভোট দিলেন। সুতরাং এই প্রশ্ন আমাকে করে কোনও লাভ নেই এখানে নির্বাচনি পরিবেশ কেমন আছে।’

তিনি বলেন, ‘আমি কেবল বলবো যে এই কেন্দ্রে অনেকগুলো বুথ আছে। আমি এখানে বিরোধী দলের মেয়র প্রার্থীর কোনও এজেন্ট দেখতে পাইনি। কেন পাইনি এটা আমি বুঝতে পারছি না। এটা আমার দ্বিতীয় পর্যবেক্ষণ। আমার তৃতীয় পর্যবেক্ষণ হলো ভোট সম্পর্কে কিংবা নির্বাচন সম্পর্কে আমি এখন কোনও কথা বলবো না। বিকাল ৪টার পরে নির্বাচন শেষ হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে হয়তো আবার কথা বলতে পারি।’

নির্বাচন কমিশনে ফিরে এসেও মাহবুব তালুকদার সাংবাদিকদের কিছু বলতে চাননি। ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সামনে বিএনপির কোনও এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে আমি দেখিনি। তাদের খুঁজেই পাইনি, দেখব কী? বের করতে হলে তো তাদের এজেন্টদের দেখতে হবে। অসংখ্য অভিযোগ আমি পেয়েছি। সে সম্পর্কে মন্তব্য করতে পারিনি। নির্বাচন স্বচ্ছ হয়েছে কিনা, স্বচ্ছ শব্দের বানান আমি জানি। অর্থ কতটুকু ব্যাপক এবং নির্বাচনের ক্ষেত্রে কতটুকু প্রয়োগসিদ্ধ এটা আমার জানা নেই।’

বড় পরিসরে ইভিএমে ভোট কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘অফিশিয়ালি প্রশ্ন করলে বলতাম টেকনিক্যাল এক্সপার্ট আছে, তাদের সঙ্গে কথা বলেন। আমাকে এই প্রশ্ন করে ননটেকনিক্যাল লোকের কাছে কী বক্তব্য পাবেন।’

ভোটের সার্বিক মূল্যয়ন জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটের এই মূল্যায়ন এখন আমি করবো না। এই মূল্যায়ন হবে ভোটের পরে। চার ঘণ্টায় কত ভোট করেছে সে মূল্যায়ন এখন করা ঠিক হবে না।’

আরও পড়ুন- 


আমরা এমন ভোট চাইনি: সিইসি

সিইসি’র আঙুলের ছাপ মিললো না ইভিএমে 

ভোটার উপস্থিতি কম, কিছু কেন্দ্রে বাধার অভিযোগ

১৪টি অভিযোগ পেয়েছি: উত্তরের রিটার্নিং কর্মকর্তা

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

‘নৌকার কোনও ব্যাক গিয়ার নেই’

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি