সিইসি’র আঙুলের ছাপ মিললো না ইভিএমে

আমানুর রহমান রনি
০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৮

সিইসি’র আঙুলের ছাপ মিললো না ইভিএমে (ছবি: রাজীব ধর) উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনে তার ফিংগার প্রিন্ট মেলেনি। পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে তিনি ভোট দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সিইসি ভোট দিতে আসেন। কলেজ ভবনের দোতালায় ৮ নম্বর বুথে তিনি ভোট দিতে যান। ইভিএম মেশিনে তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করা হয়। তবে কোনোটিই ম্যাচ করেনি। এরপর দ্রুত কর্মকর্তারা তার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। এরপর তিনি ভোট দিয়ে চলে যান।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল এ বিষয়ে বলেন, ‘সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়ার চেষ্টা করা হয়। তবে তা ম্যাচ করেনি। পরে আমরা আর চেষ্টা করিনি। তাড়াহুড়োর কারণে এবং ভোটাগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য আমরা তার এনআইডি নম্বর দিয়ে ভোট নিয়েছি।’

ইভিএম মেশিনে ফিংগার প্রিন্ট না মেলার বিষয়ে পরে সাংবাদিকদের সিইসি বলেন, ‘কারও ফিংগার প্রিন্ট না মিললেও ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। সেভাবে তারা ভোট দিতে পারবেন।’

আরও পড়ুন- 

ভোটার উপস্থিতি কম, কিছু কেন্দ্রে বাধার অভিযোগ

১৪টি অভিযোগ পেয়েছি: উত্তরের রিটার্নিং কর্মকর্তা

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

‘নৌকার কোনও ব্যাক গিয়ার নেই’

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
এক ডেপুটি ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে