কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭

নিজের ভোট প্রদানের পর ইশরাক হোসেন

পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা শুনেছি যে, কয়েকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ম্যাজিস্ট্রেটদের অবহিত করেছি। আমি সশরীরে কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো। কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না।’

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেন তিনি।

এরপর সাংবাদিকদের তিনি বলেন, ‘যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত। যদি হামলার স্বীকার হতে হয়, আহত হতে হয়, হবো। তারপরও ভোটকেন্দ্র দখলমুক্ত করে ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার জন্য যা যা করার দরকার করবো। বাবাকে স্মরণ করে বের হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।’

এসময় ইশরাক আরও বলেন, ‘বিভিন্ন জরিপে দেখা গেছে ধানের শীষের প্রার্থীরা ৯০ ভাগ পর্যন্ত এগিয়ে আছে। যদি সুষ্ঠুভাবে ভোট হয় এবং প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্ব পালন করে, আমরা বিপুল ভোটে জয়ী হবো।’

অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, ‘গতকাল রাতে ৩৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ইসহাক সরকার কেন্দ্র দখল করতে গেলে জনগণ প্রতিরোধ করেছে। তারা সেখানে রাতেই মেশিন ওপেন করার জন্য চাপ সৃষ্টি করে। এই ঘটনায় আমাদের একজন কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমি মনে করি এটা জনগণের প্রাথমিক বিজয়।’

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ভোটের আগে একজন সিনিয়র আওয়ামী লীগ নেতা কর্মীদের ভোটকেন্দ্র দখল রাখার কথা বলেছেন। এটি একটি উস্কানিমূলক কথা। ভোটের পরিবেশ নষ্ট করতে পারে এরকম মন্তব্য। এটি কোনও দায়িত্বশীল আচরণ নয়। এরপর থেকেই কয়েকটি কেন্দ্রে আমাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ এসেছে।’

ছবি: সাজ্জাদ হোসেন 

/এএইচআর/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী