আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২

ভোট প্রদানের পর ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে উল্লেখ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ‘নির্বাচনে হারজিত থাকতে পারে, রেজাল্ট যাই হোক তা আমি মনে নেবো। তবে আমি আশা করি ঢাকাবাসী আমাকে নিরাশ করবে না।’ 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার পরে ধানমন্ডির কামরুন্নেসা গার্লস হাই স্কুল ধানমন্ডি কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তাপস বলেন, ‘আমরা আজ সব কেন্দ্রে যাবো। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হয়, সেগুলো পরিদর্শন করবো। ১৭০টি কেন্দ্র তারা দখলের চেষ্টা করবে এমন তথ্য আমাদের কাছে আছে। তবে কোন কেন্দ্র দখল করবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। নির্বাচনের যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে আমরা তা দেখবো।’

তিনি আরও বলেন, ‘তারা গণসংযোগের সময়ও অভিযোগ নিয়ে ব্যস্ত ছিল, এখনো নালিশ নিয়ে ব্যস্ত। আমরা নির্বাচন ও গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা আশাবাদী, আমরা সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। তাদের কোনও রূপরেখা ছিল না। তারা নির্বাচনে এসেছে তাদের আন্দোলনের একটি কার্যক্রম হিসেবে। আমার মনে হয়, ঢাকাবাসী উন্নত ঢাকার পক্ষে নৌকা মার্কা ভোট দিয়ে রায় প্রদান করবেন।’

নির্বাচনের পরিবেশের ব্যাপারে তাপস বলেছেন, ‘এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে বলেই মনে হচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেনো বজায় থাকে।’

ছবি: সাজ্জাদ হোসেন 

/এসএস/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
এক ডেপুটি ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে