একুশে ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হবে সকাল ৮টায়

হাসনাত নাঈম
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৫

 

একুশে ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হবে সকাল ৮টায়

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা শুরু হবে সকাল ৮টা থেকে। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির পরিচালক ও মেলার সদস্য সচিব জালাল আহমেদ। সাধারণত একুশে ফেব্রুয়ারিতে মেলায় লোক সমাগম সবচেয়ে বেশি হয়। যে কারণে সেদিন মেলা সকাল ৮টায় শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। সেভাবেই প্রস্তুতি নিয়েছে বাংলা একাডেমি।

জালাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, একুশে ফেব্রুয়ারিতে বই মেলায় বিপুলসংখ্যক মানুষ আসে। একুশে ফেব্রুয়ারিকে মাথায় রেখেই আমরা বইমেলার পুরো আয়োজন করে থাকি। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির ভেতরে যে খোলা জায়গা রাখা হয়েছে, তা কিন্তু সেই হিসেব করেই। মানুষ যেন সহজে চলাফেরা করতে পারে। একুশে ফেব্রুয়ারিতে মানুষ সকাল আটটার আগে থেকে বই মেলায় ঢোকার চেষ্টা করে, দীর্ঘ লাইন লেগে যায়। প্রবেশ পথগুলোতে তাদের যেন অসুবিধা না হয় সেজন্য সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে আমরা আলোচনা করেছি।

তিনি আরও বলেন, একুশে ফেব্রুয়ারি যেহেতু শুক্রবার, সেই হিসাবে সেদিন শিশুপ্রহরও রয়েছে। শিশুরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেজন্য আমাদের বিশেষ কর্মীবাহিনী থাকবে। সেদিন পুলিশের সংখ্যাও বাড়ানো হবে। আমাদের প্রচার মাধ্যমের যে ব্যবস্থা রয়েছে, সেখানে এ বিষয়টির ওপর সার্বক্ষণিক প্রচারের নজর রাখা হবে।

মেলায় কেউ হারিয়ে গেলে তাদের দ্রুত খুঁজে বের করা হবে জানিয়ে জালাল আহমেদ বলেন, যারা রেডিও ওয়েভ নিয়ে কাজ করে তাদের অনেক ভলান্টিয়ার মেলার মাঠজুড়ে থাকবে। কোনও শিশু, বৃদ্ধ বা যেকোনও মানুষ যদি হারিয়ে যায়, তাদেরকে যেন দ্রুত খুঁজে সুনির্দিষ্ট অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া যায় সে জন্যই তাদের রাখা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
মিটফোর্ডে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
মিটফোর্ডে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী
চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান