করোনা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, দুই কলেজ শিক্ষক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ০১:২৩আপডেট : ২৬ মার্চ ২০২০, ০১:২৩

শিক্ষা মন্ত্রণালয়

করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে চিকিৎসকদের নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন তাদের সাময়িক বরখাস্ত করেন।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হচ্ছেন—ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) কাজী জাকিয়া ফেরদৌসী ও বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক (দর্শন) সাহাদাত উল্লাহ কায়সার।
দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের আলাদা আদেশে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দফতর, সংস্থা সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থায় আপনি আপনার ফেসবুক আইডি থেকে অনভিপ্রেত ও উস্কানিমূলক বক্তব্য ও ছবি পোস্ট করেছেন, যা সরকারের চলমান সমন্বিত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’ অনুযায়ী সাময়িক বরখাস্তের পাশাপাশি অসদাচরণের কারণে বিভাগীয় কার্যক্রম গ্রহণের প্রস্তাব করা হয়েছে আদেশে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত